
(১ ঘন্টা আগে) ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:৫৬ অপরাহ্ন
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এবার হিন্দু কনের সাজে ধরা দিয়ে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন তিনি। লাল টুকটুকে বউ সেজে ধরা দিয়েছেন তিনি।
মেকআপ আর্টিস্ট জাহিদ খান ফেসবুক পেজে পরীমনির বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে কনের সাজে দেখা গেছে পরীমনিকে।
পরীমনির বধূবেশের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। তার রূপ ও কনের সাজে মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের মাঝে।
পর্দার বাইরেও পরীমনি সবসময় ভক্তদের আকৃষ্ট করতে পারেন, ফেসবুকে ছড়ানো নতুন এই ছবি যেন আরও একবার তারই প্রমাণ দিলেন আলোচিত এই নায়িকা।