banglahour

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো বিশালাকৃতির দুটি ডলফিন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৪ অপরাহ্ন

কুয়াকাটা সৈকতে দুটি ডলফিন ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির ডলফিন দুটির দৈর্ঘ্য ৮ ও ৩ ফুট। ডলফিন দুটির অধিকাংশ শরীর পঁচে গেছে।

বৃহস্পতিবার(১১মে) সকাল ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে  ঝাউবন এলাকা সংলগ্ন ডলফিন দু'টিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

তিনি জানান, সকালে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিন দু’টিকে এখানে পরে থাকতে দেখি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এগুলো বর্তমানের জোয়ারেই এসেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জেনেছি এখন আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল