banglahour

সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে.... ভৈরবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২:২৬ অপরাহ্ন

সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানান  পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম । আজ শনিবার বেলা ১১ টায় ভৈরবে ইসলাম পুর মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসার ২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ৪ তলা ভবনের উদ্ধোধন  শেষে তিনি এ কথা বলেন । এ সময় তিনি আরো বলেন,  অনেক সময় ছেলে - মেয়েরা বিভ্রান্ত হয়ে যায়। সেদিকে লক্ষ্য রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে  যেন সঠিক শিক্ষা পেয়ে দেশের কল্যাণে কাজে লাগতে পারে। তাছাড়া বিগত ১৭ বছর যে সব শিক্ষা প্রতিষ্ঠানের ভবন,জাতীয় করণ, এমপিও ভুক্ত করা হয়নি সেগুলো নিয়ে সরকার কাজ করছে । 

এছাড়া মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা  বলে তিনি হুশিয়ারি দেন এবং মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারণ ও সাবেক ভিপি মুজিবুর রহমান উপস্থিত ছিলেন । পরে তিনি মেঘনা নদীতে ২শ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত শেষে স্থানীয় সরকার বিভাগের কোভিড-১৯ রেসপন্স এন্ড  রিকভারি প্রকল্পের আওতায়   ঋষি পট্রি থেকে  টিনপট্রি সড়ক নির্মাণ কাজের ও স্থানীয় সরকার বিভাগের আওতায় নিম্ন আয় এলাকার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন। বিকালে উপজেলা সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত পরিবহন চালকদের  প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল