banglahour

কালুখালীর মদাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুল কবির (কুন্নু) বিএনপির মনোনয়ন প্রত্যাশী

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৮:৫৩ অপরাহ্ন

আসন্ন ৫নং মদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ওবাইদুল কবির (কুন্নু) নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। তিনি কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি। দলের জন্য দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, হামলা-মামলা, জেল-জুলুম ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আজ শনিবার (১৭ অক্টোবর ) বিকেল ৪টায় উপজেলার  মদাপুর বাজার থেকে তাঁর উদ্যোগে একটি নির্বাচনী মোটরশোডাউন অনুষ্ঠিত হয়। মোটরশোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজ দেখা যায়।

ওবাইদুল কবির (কুন্নু) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাঁকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে তিনি জানান। দলের জন্য ত্যাগ-তিতিক্ষার কথা উল্লেখ করে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, মদাপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হওয়ার প্রত্যাশা করেন।

স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ওবাইদুল কবির (কুন্নু) বলেন, তাঁর রাজনৈতিক লক্ষ্য মানুষের সেবা করা, এলাকার উন্নয়নে ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা। দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে মদাপুর ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয়  করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল