banglahour

বান্দরবান- রাঙ্গামাটি সড়কে তিন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্যমন্ত্রী

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:০৪ পূর্বাহ্ন


বান্দরবানের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াতের ভোগান্তি কমানো এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি-চন্দ্রঘোনা-বাঙ্গালখালিয়া-বান্দরবান সড়কের তিনটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এসব সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বান্দরবান সড়কের বাগান এলাকা, ডাকবাংলো-মুসলিমপাড়া টেক্সি ব্রিজ এবং মুসলিমপাড়া আরসিসি ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সেতুগুলো নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার ও পর্যটকের মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে এসব সেতু।

সড়ক বিভাগের তথ্যমতে, তিনটি সেতু নির্মাণে মোট ১২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একটি হলো ৪ কোটি ৩১ লাক আরেকটি ৪ কোটি ২২ লাক ও ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল মাবুদসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এসময় মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। মানসম্মত সেতু নির্মাণের মাধ্যমে মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সড়ক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সেতুগুলোর নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে তা সহায়ক হবে।

স্থানীয়রা বলেন, এই সেতুগুলোর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বান্দরবানের সড়ক যোগাযোগ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল