banglahour

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ২:৪৭ অপরাহ্ন

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং তাঁর সহশিল্পীরা যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের হেনস্তার শিকার হয়েছেন।

নিউ জার্সিতে একটি দুর্গাপুজোর অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

গায়িকা ইমন চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও ইমন চক্রবর্তী ও তাঁর দলকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বিমানে উঠতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ করলে বিমান সংস্থার কর্মীরা তাঁদের সঙ্গে কুরুচিকর আচরণ করেন এবং ধাক্কা মেরে বোর্ডিং গেট থেকে বাইরে বের করে দেন। এসময় তাঁরা শিল্পীদের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র নিয়ে অশোভন আচরণ করেন এবং তাদের জানানো হয় বাদ্যযন্ত্র ভেঙে গেলে বিমান সংস্থা তার কোনো দায় নেবে না।

এই ঘটনার কারণে তাঁরা নির্ধারিত ফ্লাইট মিস করলেও, পরবর্তীতে অন্য একটি বিমানে করে ফিলাডেলফিয়া পৌঁছাতে সক্ষম হন।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পীর সঙ্গে এমন অপমানজনক আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি তুলেছেন ইমন চক্রবর্তীর ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল