
(১০ ঘন্টা আগে) ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৬:৪২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০০ দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সন্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,যুগ্ন-সম্পাদক মাহফুজুর রহমান মিঠুসহ আরো অনেকে। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।