banglahour

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

সারাদেশ | মনিরুল ইসলাম

(৩ বছর আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৯ পূর্বাহ্ন

কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার  টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে জিয়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো সোহেল ফকিরের মেয়ে শারমীন(৫) এবং ছেলে রুমান (৭) এছাড়া ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮) । এরা চাচাতো ভাই বোন বলে জানা গেছে। বাড়ীর সবার অগোচরে পাশ্ববর্তী শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে এ ঘটনার শিকার হয় তারা। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।  একই পরিবারের তিনটি শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
এ ব্যাপারে সোহেল ফকিরের স্ত্রী মোসা.তানজিলা বেগম জানান, তিনি তার ছোট শিশুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে আসেন। 

এসময় তার দু’টি বাচ্চা সহ তার দেবরের একটি বাচ্চা গোসল করতে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গেলে এ দূর্ঘটনার শিকার হয় তারা।   

কলাপাড়া থানার ওসি মো: জসিম উদ্দিন জানান,ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনী ব্যবস্হা গ্রহন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল