banglahour

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি রক্ষায় পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে: ডিআইজি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ১:০৪ অপরাহ্ন


পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে পুলিশের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।


রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটির বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।


ডিআইজি বলেন, দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দুর্গাপূজা ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, ডিআইজির সহধর্মিণী, জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশসহ পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল