banglahour

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষ্টমী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ১:৫৫ অপরাহ্ন

সকাল থেকেই নগরীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতি, পূজা-অর্চনা আর প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের প্রত্যাশায় দেবী দুর্গার আরাধনায় মগ্ন ভক্তরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহাষ্টমী তিথিতে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রার্থনা করা হয়। তাই ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এদিন ভক্তদের মধ্যে বিরাজ করে বিশেষ ভাব ও ভক্তি।

শুধু পূজা-অর্চনাই নয়, দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। দেবী দর্শন আর মন্ডপে মন্ডপে ঘুরে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গোৎসব সবার জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে—এমন প্রত্যাশা ভক্তদের।

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার জেলা ও মহানগরের ৬৩৬টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পূজা মন্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ও আনসার সদস্যরা।

আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল