banglahour

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে সিলেটে যুবদলের লিফলেট বিতরণ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ ঘন্টা আগে) ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৯:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট ও আশপাশের ব্যস্ততম এলাকায় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।


লিফলেট বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং সর্বস্তরের মানুষের ভোগান্তি লাঘবে সরকার আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল শিগগিরই জনগণ পাবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, জনস্বার্থে গৃহীত এসব উদ্যোগ সফল করতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা সরকারের বাস্তবমুখী পদক্ষেপ বাস্তবায়নে জনগণকে সহযোগিতার আহ্বান জানান।


লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল