banglahour

হিজলায় মা ইলিশ রক্ষায় নৌপুলিশের অভিযান, ২১ জেলে আটক

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:৪৪ পূর্বাহ্ন


বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২১ জেলেকে আটক করেছেন হিজলা নৌপুলিশ। মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে তাঁদের আটক করা হয়।
জানাযায় সোমবার দিনভর মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।


নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় আটক ছেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।২১ জেলেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মেঘনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌপুলিশের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াছিনুল জানিয়েছে, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল