
(২ সপ্তাহ আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৩:৪৮ অপরাহ্ন
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে আগত দেশি-বিদেশি পর্যটকদের তথ্যসেবা ও নিরাপত্তা প্রদানে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ, নওগাঁ জোনের সদস্যরা।
সমবার (১৯ অক্টোবর ২০২৬) পর্যটনকেন্দ্রটিতে আগত দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নিরাপত্তাসেবা দিতে তৎপর দেখা যায় ট্যুরিস্ট পুলিশের সদস্যদের।
পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে যেকোনো নিরাপত্তাসংক্রান্ত প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পর্যটনকেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা প্রদানে তারা সর্বদা পাশে রয়েছেন। এ সময় বেশি বেশি ভ্রমণের মাধ্যমে দেশকে চেনা ও জানারও আহ্বান জানানো হয়।
পাহাড়পুর বৌদ্ধবিহারে ভ্রমণকালে জরুরি প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের হটলাইন নম্বর ০১৩২০১৬০৭১০-এ যোগাযোগ করতে পারবেন দর্শনার্থীরা। নিরাপদে ভ্রমণ করুন, সেবা নিন ট্যুরিস্ট পুলিশের।