
(২ সপ্তাহ আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৪:৫৮ অপরাহ্ন
মঙ্গলবার মহানবমী উপলক্ষে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে পূজা-অর্চনা, ভক্তদের অঞ্জলি নিবেদন শুরু হয়েছে। সিলেটের পূজো মন্ডপগুলোতে ভক্তের ঢল নেমেছে।
অঞ্জলি প্রদান শেষে আজ মহাপ্রসাদ বিতরণ হয় দুপুরের পর থেকে। সন্ধ্যায় আয়োজন করা হবে দেবীর মহাআরতি।
এ ছাড়া নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া নগরীর তোপখানা, কাজলশাহ বাগবাড়ি পূজোমন্ডপে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।