banglahour

অবিশ্বাস্য নৈপূন্যে ম্যাচ জিতেছে টাইগাররা

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। 

আজ শনিবার এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদেরও শুভেচ্ছা জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অবিশ্বাস্য নৈপূন্যে ম্যাচ জিতেছে টাইগাররা। তারা প্রমাণ করেছে, কঠিন চ্যালেঞ্জেও টাইগাররা লক্ষ্য অর্জনে সমর্থ। তিনি আশা প্রকাশ করে বলেন, বাকি ম্যাচেও বিজয়ী হয়ে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে সিরিজ জিততে পারবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল