
(২ সপ্তাহ আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:০০ অপরাহ্ন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে মহা আড়ম্বরে চলছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহানবমী। নগরীর প্রতিটি পুজা মন্ডপে আজ (মঙ্গলবার) সকাল থেকে অনুষ্ঠিত হয় পূঁজার আনুষ্ঠানিকতা ও পূঁজার্চনা।
ঢাক-ঢোল, কাঁশর-ঘন্টার আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে মন্ডপগুলো। নগরীর দূর্গাবাড়ি মন্দির, অলকা নদীবাংলা কমপ্লেক্স, মহিলাদের আয়োজনে শীববাড়ি মন্দির, জুবলীঘাট, কালীবাড়ি, আমলাপাড়া মন্দিরসহ বিভিন্ন অস্থায়ী মন্ডপে দেবী দূর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত থাকে পূঁজারী ও ভক্তরা। পুজা নির্বিঘ্ন ও উৎসবমূখর করতে জেলার প্রতিটি মন্ডপে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।