banglahour

ময়মনসিংহের নতুন সেক্টর কমান্ডারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময়

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:০৩ অপরাহ্ন

 

বিভাগীয় জেলা ময়মনসিংহে নবনিযুক্ত বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। 


সকালে ময়মনসিংহ বিজিবি হেডকোয়ার্টারে আয়োজিত মতবিনিময় সভা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ও সাংবাদিকদের মতামত গ্রহণ করেন। বিশেষত দুর্গাপূজায় পুজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির অবস্থান, সীমান্ত সুরক্ষা কার্যক্রমে তথ্য আদান-প্রদানে মিডিয়ার সার্বিক সহযোগিতা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 


উক্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বাবুল হোসেন,  কাজী মোহাম্মদ মোস্তফা, হোসাইন শাহিদ, রাকিবুল হাসান রুবেল, রিপন গোয়ালা, দেলোয়ার হোসেন, সাদিকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল