banglahour

কলাপাড়ায় নাস্তা আনতে দেরি, নারী সহকারীকে পেটানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৪ ঘন্টা আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ১২:৩৩ পূর্বাহ্ন


পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারী সহকারীকে জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে। এ ঘটনায় আহত নারী সহকারী লামিয়া বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া ম্যাক্স হাসপাতালের ওই চিকিৎসকের চেম্বারের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নাস্তা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে নারী সহকারী লামিয়ার ওপর ক্ষুব্ধ হন চিকিৎসক। একপর্যায়ে তাঁকে জুতা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।এছাড়াও তার দিকে পেপার ওয়েট ছুঁড়ে মারা হয় ও চড় থাপ্পর দেয়া হয়।এতে লামিয়া আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে অভিযুক্ত চিকিৎসক ম্যাক্স হাসপাতাল থেকে বের হয়ে অটোরিকশায় চলে যান বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে মারধরের অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল