
(১৬ ঘন্টা আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৭ অপরাহ্ন
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি পডকাস্টে অংশ নিয়ে তাঁর প্রাক্তন দুই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, অতীতের সেই কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে আজকের 'বাঁধন' হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।
অভিনেত্রী বাঁধন স্পষ্ট করে বলেন, "আমি তাদের কাছে অনেক গ্রেটফুল, তারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে আজকের বাঁধন হতে।" তিনি আরও বলেন যে, এই কথাগুলো তিনি কোনো ব্যঙ্গ বা উপহাস করার জন্য বলছেন না, বরং মন থেকেই তাদের অবদান স্বীকার করছেন।
বাঁধন প্রথম বিয়ে করেছিলেন মাত্র ১৯ বছর বয়সে। সেখানে তিনি বৈবাহিক ধর্ষণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন এবং ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই দুটি সংসারের কোনোটিই তার জন্য সুখকর ছিল না।
যদিও অতীতে তিনি স্বামীদের স্বভাব ও আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমান সময়ে এসে তিনি মনে করেন সেই বৈরি পরিস্থিতিগুলো তাকে এক ধরণের 'গেরিলা ট্রেনিং' দিয়েছে। সেই ধাক্কাগুলো না থাকলে তিনি হয়তো নিজের ভেতরের শক্তি ও আত্মনির্ভরশীলতা খুঁজে পেতেন না।
বাঁধনের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। ভক্তরা তাঁর এই মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন।