banglahour

উৎসবের মাঝেই চমক, দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা ও রণবীর

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৩ ঘন্টা আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৩:৩৯ অপরাহ্ন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। বিজয়া দশমীর শুভক্ষনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন দীপিকা-রনবীর দম্পতি। ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে এই তারকা দম্পতি জানিয়েছেন ছোট মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং।

উল্লেখ্য, দীপিকা ও রণবীরের দ্বিতীয় মেয়ে দেবী ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

বিজয়া দশমী উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৯ অক্টোব) ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে ছবিসহ দ্বিতীয় কন্যার নাম প্রকাশ করেন তাঁরা।

পোস্টের ক্যাপশনে এই তারকা দম্পতি লিখেছেন,  "ভালোবাসা ও প্রাচুর্যের... দেবী পাড়ুকোন সিং"

এই তারকা দম্পতির প্রথম কন্যাসন্তানের নাম দুয়া পাড়ুকোন সিং। দুয়া ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

প্রকাশিত ছবিতে তাদের চারজনকেই ঐতিহ্যবাহী সোনালি ও ঘিয়ে রঙের পোশাকে দেখা গেছে। যেখানে রণবীরের কোলে রয়েছে দুয়া এবং দীপিকার কোলে রয়েছে ছোট মেয়ে দেবী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল