banglahour

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৯ ঘন্টা আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৮:০৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে ১৫টি স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পুরাতন সিএন্ডবি-সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটির জন্য একটি করে স্প্রে মেশিন বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় আন-নাসিহা ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ করা স্প্রে মেশিনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে মশা নিধন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল