banglahour

খুলনায় বিজয়া দশমীর পূঁজার মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি: মন্দিরে মন্দিরে বিদায়ের সুর, ভক্ত ও পূঁজারীদের আনন্দ ও বিষাদে দেবীকে বিসর্জন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৭ ঘন্টা আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২২ অপরাহ্ন


খুলনায় বিজয়া দশমী পূঁজার মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ বুধবার সকালে বিজয়া দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দেবী দুর্গার শাস্ত্রীয় বিদায়। এখন মণ্ডপে মণ্ডপে চলছে বিদায়ের দেবী বন্দনা এবং সিঁদুর দান। বেলা চারটে থেকে শুরু হয়  হবে প্রতিমা বিসর্জ্জনের মূল শোভাযাত্রা।


মহানগরীর ধমর্সভা মন্দির, শীতলাবাড়ী, সিমেট্রী রোড, শান্তিধাম, বড়বাজার, সোনাপট্টি, আদি কালীবাড়ী, কয়লাঘাট কালী মন্দিরসহ ৯৭৬টি মন্ডপে বিজয়া দশমীর তিথিতে মন্দিরে মন্দিরে পূঁজা অনুষ্ঠিত হয়েছে। এরপর দেবীর পাদপদ্মে অঞ্জলি প্রদান করেন পূজার্থীরা। পরে অসুরবিনাশিনী দেবী র্দূগার বিসর্জন যাত্রা উপলক্ষ্যে যাত্রামঙ্গল অনুষ্ঠিত হয়। 
খুলনার কেন্দ্রীয় আয্য ধর্মসভা মন্দিরে যাত্রামঙ্গলে অংশ নেন খুলনাস্থ ভারথীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার। এ সময় মন্দির কমিটি, মহানগর ও জেলা পূঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে পরে ভক্ত ও পূজারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। 
এদিন বিকেল তিনটা থেকে বিজয়া দশমীর সিঁদূর দান এবং সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় র্দূগাপূঁজা শেষ হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল