banglahour

কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১২:৫১ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা রুকন সম্মেলন আজ সকালে নেহাল পার্কে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু: রমজান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এডভোকেট  মতিউর রহমান আকন্দ। উপস্থিত  ছিলেন  কিশোরগঞ্জ জেলার সাবেক আমীর মাওলানা মুহাম্মদ তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য কর্নেল (অব) জেহাদ খান,    জেলা সেক্রেটারি মাও নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম,  এডভোকেট শেখ রোকন রেজাসহ জেলা উপজেলা ও সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল রোকন। 


প্রধান অতিথি  বলেন, ৫৫ বছরে   জামায়াতে ইসলাম একবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি রাজনৈতিক দল হিসেবে  এই দলটি সবচেয়ে বেশি  নির্যাতিত। এই দলটি সকল সময় দেশের  কল্যানে কাজ করে এবং ভবিষ্যতেও করবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ২৭/২৮ সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দিয়েছেন সংগঠনটির আট শতাধিক পুরুষ ও নারী রুকন (সদস্য)। তবে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে পরে ফলাফল ঘোষণা করা হবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল