banglahour

ঘূর্ণিঝড় 'মোখা’র প্রভাবে মহেশখালির দু'টি ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ৩:০২ অপরাহ্ন

ঢাকা: ঘূর্ণিঝড় 'মোখা’র প্রভাবে মহেশখালির দু'টি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গতকাল (১২/০৫/২০২৩) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে  গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। 

ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে, গভীর সমুদ্রে সরিয়ে নেওয়ায় টার্মিনাল দুটি দ্রুত  পুনস্থাপন-পুনসংযোগ দিয়ে  গ্যাস সরবরাহ করা হবে। 

চট্টগ্রাম , মেগনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ/ আংশিক চালু থাকতে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রাকৃতিক এই দুর্যোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অতিদ্রুত গ্যাস -বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।  তিনি বৈদ্যুতিক ছেঁড়া তার স্পর্স না করে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল