
(৩ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১১:২১ পূর্বাহ্ন
সিলেট অঞ্চলে থামছে না হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তিন শিশু।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কোম্পানীগঞ্জের ৬ মাস বয়সী আরাব, দিরাইয়ের এক বছর বয়সী ইবা আক্তার ও জগন্নাথপুরের ১০ মাস বয়সী শিশু রাইয়ান মারা যায়। তাদের শাররীক অবস্থার অবনতি হলে পিআইসিতে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন।
এদিকে ওই তিন শিশু মিলে সিলেট অঞ্চলে হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে ১৯০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগে জানিয়েছে- হাম ও উপসর্গে সিলেট অঞ্চলে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৫ জন রোগী। এর মধ্যে ১৮০ জন শহীদ শামসুদ্দিন ও ১৭২ জন ভর্তি রয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।