
(২ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন
বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার সকাল সাড়ে নয়টায় ডিসি পার্ক সংলগ্ন সৈকতের জিরো পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিকাল চারটা পর্যন্ত খেলায় সর্বমোট চারটি ম্যাচে ৮ টি দল অংশগ্রহন করবেন। বিকালে লেম্বুর বনে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং রাতে তারকা শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকালও দিনভর নানা আয়োজন রয়েছে। এ উৎসব উপলক্ষে কুয়াকাটা লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনীর ৭ শ' সদস্য মোতায়েন রয়েছে।