
(৪ বছর আগে) ২৪ অক্টোবর ২০২২, সোমবার, ৮:১৪ অপরাহ্ন
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক জরুরি সভা করেন।
সভা থেকে উপকূলবর্তী জেলার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হয়।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটিকে ত্রাণ তৎপরতা কার্যক্রম গ্রহণ ও প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর অ্যাড. সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান প্রমুখ।