banglahour

তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন হতে পার> পরিকল্পনা প্রতিমন্ত্রী

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:০৩ অপরাহ্ন


পটুয়াখালী পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন হতে পারে। এতে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি বরিশাল-কুয়াকাটা সড়ক ফোর লেন করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার দুপুর ১২ টায়  কুয়াকাটায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিঁনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমবে।

মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল