
(২ ঘন্টা আগে) ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৩:০৪ অপরাহ্ন
ভৈরবে মাদক, চাদাঁবাজি সহ ১০টি মামলার আসামী কাজল ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদা দাবি ও ড্রেজার শ্রমিক কে হত্যার উদ্দ্যশ্যে মারধোর করে আহত করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভৈরবের মেঘনায় বালু মহলের বৈধ ইজারাদার সফিক ট্রেডার্সের পক্ষে পরিচালক মইনুল ইসলাম বেকুল আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মইনুল ইসলাম বেকুল জানান, পৌরসভার সাবেক মেয়র হাজি মোঃ শাহিন এর ছোট ভাই সফিকুল ইসলাম টেন্ডারে অংশ গ্রহণ করে সর্বোচ্চ দর দাতা হিসেবে ১৬ কোটি ৯৬ লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে ইজারা মূল্য ও ভ্যাট ট্যাক্স পরিশোধ করে সরকারি নিয়ম মেনে ভৈরব উপজেলাধীন ৩ টি মৌজায় ১ লা বৈশাখ থেকে বালু উত্তোলন করছেন । কিন্তু বৈধভাবে বালু উত্তোলন করলেও ইমতিয়াজ আহমেদ কাজল বিনা পুজিঁতে বালু ব্যবসায় শেয়ার হওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেয় । কিন্তু তাকে শেয়ার না দেয়ায় সে ফেসবুকে বিভিন্ন সময় অপপ্রচার চালিয়ে চাদাঁ দাবি করে আসছে । দাবীকৃত চাদাঁ না দেয়ায় সে গত ২০ অক্টোবর মাসুদ রানা বাবু সহ দলবলসহ তার বাহিনী নিয়ে লুন্দিয়ায় বালু মহলে গিয়ে ড্রেজারে হামলা চালায় । এ সময় হত্যা করার উদ্দ্যেশ্যে হামলা করে মোঃ কাকন মিয়ার মাথা ফাটিয়ে ক্যাশে থাকা ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় । পরে কাকন কে আহত অবস্থায় প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।
বর্তমানে কাকন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কাকনের ভাই পূণ্য বাদী হয়ে ইমতিয়াজ আহমেদ কাজল, বাবুসহ ১১ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা আরো কয়েকজন কে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে লিখিত বক্তব্যে যুব দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সুজন,সদস্য সচিব আল মামুন, পৌর যুব দলের আহবায়ক হানিফ মাহমুদ,ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন বলেন,বালু মহাল নিয়ে ফেসবুকে কাজল বিএনপির নেতা- কর্মীদের জড়িয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে মানহানি করছে। প্রশাসন যেন তাকে দ্রূত গ্রেফতার করে এ দাবী জানান এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির ও অঙ্গ - সংগঠনের দলীয় নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন ।