banglahour

ভৈরবে ট্রেনের ছাদঁ থেকে গাঁজাসহ ২ জন আটক

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ১:১৩ অপরাহ্ন


ভৈরবে সোনার বাংলা ট্রেনের ছাঁদ থেকে ১০ কেজি গাঁজা সহ  ২ জনকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গংগানগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল কাদির (২৭) ও একই এলাকার মনু মিয়ার ছেলে মনিহাজ মিয়া (২০)। আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিরতিহীন ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে করে গাঁজার একটি চালান ঢাকায় যাচ্ছে।  মাদকের বিষয়টি শতভাগ নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তার নির্দেশ পেয়ে  ট্রেনটি স্টেশনে পৌছলে  ট্রেনের ছাদে  অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় রক্ষিত দুটি চটের বস্তায় করে পাঁচটি পোটলায় মোট দশ কেজি গাঁজা উদ্ধার সহ কাদির ও মনিহাজ নামে দুই জনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে আনা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুনানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় কাদির ও মনিহাজের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে  মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল