
(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ১:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন
পর্যটন কার্নিভাল উপলক্ষে কুয়াকাটায় বীচ ম্যারাথন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোর পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে এ দৌড় শুরু হয়ে গঙ্গামতি সৈকতে শেষ হয়। দীর্ঘ ৬ কিলোমটারের এ দৌড়ে ৮ থেকে ৯শ' পর্যটক অংশগ্রহন করেন। পরে সেখানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর ঘ্রাণে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে গ্রামবাংলার চিরচেনা আমেজ।
ম্যারাথনে অংশগ্রহনকারীরা সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ আর সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করলেও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
দিনভর ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এ উৎসব। এর আগে গতকাল রাতে চিত্র নায়িকা পূর্নিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত, সাদ্দাম মালের কমেডি শো এবং দিনভর ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে পর্যটন কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।