banglahour

পঞ্চম বারের গণনা করা হচ্ছে সিলেটের ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র,) মাজারের দানবাক্সের টাকা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৩:১৯ অপরাহ্ন

 

পঞ্চম বারের গণনা করা হচ্ছে সিলেটের ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারের দানবাক্সের টাকা।

সকাল সাড়ে ৯টায় মাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে ৭টি দানবাক্স খোলা হয়। চলছে গণনা। বিকেলে গণনা শেষে দানের টাকার হিসেব জনসম্মুখে তুলে ধরা হবে।

টাকা গণনা শুরুর সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন- আপাতত মাসে একবার গণনা করা হবে। এরপর ম্যানেরজার নিয়োগ দেওয়া হবে। একজন কম্পিউটার অপারেটরও নিয়োগ হবে। তখন প্রতিদিন গণনার কাজ শেষ করা সম্ভব হবে।

এদিকে বরাবরের মতো এবারও মাজারের বিভিন্ন দানবাক্স ও ডেকচিগুলোতে দেশী টাকার পাশাপাশি বিদেশী মুদ্রাও পাওয়া গেছে। সেই সাথে পাওয়া গেছে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত চিঠি।

মাজারের আর্থিক ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিতে গঠিত কমিটির গত ২৩ সেপ্টেম্বরের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাজারের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নে এবং বাকী ৬৫ শতাংশ অন্যান্য ব্যয় নির্বাহের কাজে ব্যবহৃত হবে।

গত ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফার গননায় মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে ৮৮ লাখ ৯২ হাজার ৯ শত ৬৬ টাকা পাওয়া গিয়েছিল। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল