banglahour

ক্যান্সারের কাছে হার মানলেন মডেল তুলনা

বিনোদন | বিনোদন রিপোর্টার।

(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৩:২১ অপরাহ্ন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তুলনা আল হারুন। গত শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তুলনার ছোট ভাই আয়াজ গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তুলনা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। মূলত ব্রেন টিউমার থেকে পরবর্তীতে তাঁর ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই শেষ রাতে তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিদায় নেন।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী তুলনা একাধারে মডেলিং, অভিনয় এবং টেলিভিশন উপস্থাপনায় নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। এর পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও বিনোদন অঙ্গনে তাঁর সুপরিচিতি ছিল।

আজ ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তুলনার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থিতি ভক্তঅনুরাগীদের অনুপ্রেরণা জোগাত।

মডেল তুলনার এই অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে তাঁর সহকর্মী, ডিজাইনার ও ভক্তদের মাঝে গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল