banglahour

সিরাজদিখানে আগুনে পুড়ল ৫ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ও প্রশাসনঃ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৩:২৩ অপরাহ্ন

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ থেকে ৫টি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা আলগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, দুপুরে ওই এলাকার একটি ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে যৌথ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন শুক্রবার (২৩ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন। মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর প্রতিনিধি ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থল ঘুরে দেখেন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও সিরাজদিখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং বাড়িঘর পুনর্নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল), যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন এবং উপজেলা বিএনপির নারী নেত্রী মুক্তা আক্তারসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল