banglahour

কালো কোর্ট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই- প্রধান বিচারপতি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ৫:৪৩ অপরাহ্ন

ঢাকা: প্রচণ্ড গরমের কারণে মামলা শুনানির সময় অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি-সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড-কালো টাই পরতে পারবেন। এ ক্ষেত্রে কালো কোর্ট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ সিদ্ধান্ত জানানো হয়েছে। 

আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল