
(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৬:৪৩ অপরাহ্ন
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে এক মাস চার দিনের হিসেবে দানের টাকা মিলেছে ৮৮ লাখ ৬২ হাজার টাকা। দিনভর গণনা শেষে সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন হিসেব ঘোষনা করেন।
এর আগে দিনভর দরগাহ প্রাঙ্গনে প্রকাশ্যে এ টাকা গণনা শুরু করা হয়। দরগাহের ব্যবস্থাপনা কমিটির প্রধান সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন- মাজারের ব্যবস্থাপনার জন্য ম্যানেজার, একাউন্ট সহ তিন জনকে নিয়োগ দেওয়া হবে। তাদের মাধ্যমে প্রতিদিন টাকা গণনা করা হবে।
এদিকে- দরগাহের দানের ডেগ ও বাক্সে স্বর্ণ, রোপা, পাউন্ড ও ডলার মিলেছে। দানের সব টাকা জেলা প্রশাসনের করা দরগাহের একাউন্টে জমা রাখা হবে। বিলকিস সুমি রিপোর্ট