banglahour

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আ’লীগের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সারাদেশ | মনিরুল ইসলাম

(৩ বছর আগে) ১৩ মে ২০২৩, শনিবার, ৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৮ অপরাহ্ন

ফাইল ফটো।

কুয়াকাটা: পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ মে) সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি শাহজালাল বাচ্চু, সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন চৌধুরী ও সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে একবেলার খাবার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন জেলা সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।
উল্লেখ্য, গত ৩ মে বিকেলে একটি তেলের গোডাউনে আগুন লেগে পৌর শহরের পুরান বাজার সংলগ্ন মিঠাপুকুর পাড় এলাকা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি পুড়ে যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল