banglahour

খুলনায় জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৭:৪০ পূর্বাহ্ন

খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামাত নেতা গোলাম ফারুকের ছেলে মমতাজির বিল্লাহ (২৬)। রোববার (২৫ অক্টোবর) বিকেলে মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের একটি মেসে এ ঘটনা ঘটে। মমতাজির বিল্লাহ-সহ আটক তরুণীর নাম সাজিয়া (২২)।এলাকাবাসী বলেন, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নং বিল্ডিং এর চারতলায় একদল ব্যাচেলর যুবক মেসে ভাড়া থাকেন। রোববার বিকেলে মমতাজির বিল্লাহ সাজিয়া নামের ওই তরুণীকে নিয়ে গোপনে মেসের একটি কক্ষে প্রবেশ করে। বিষয়টি মেসের অন্য সদস্যদের নজরে এলে তাঁদের সন্দেহ হয়। পরবর্তীতে অনৈতিক কর্মকাণ্ডের চিত্র নিশ্চিত হয়ে অন্য যুবকরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন এবং বিষয়টি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।


ঘটনাটি মুহূর্তের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী  ঘটনাস্থলে উপস্থিত হন।  এ খবর পেয়ে খালিশপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে ঘরের ভেতর থেকে মমতাজির বিল্লাহ ও সাজিয়াকে হাতেনাতে আটক করে।এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, “স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল