
(২ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৪:৪১ অপরাহ্ন
আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরের পথ চলার প্রত্যয়ে পটুয়াখালীর বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। সোমবার সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় ফুল ও প্রদীপ নিবদনে বৌদ্ধ বিহার গুলোতে সমবেত হন রাখাইন নর-নারীদের। দিনভর নানা ধর্মীয় আচার আনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে। উৎসব উপলক্ষে জেলার রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রং বেরংয়ের ফানুস। আরাকানিক পঞ্জিকা (চন্দ্র-সৌর পঞ্জিকা) অনুযায়ী কুয়াকাটার রাখাইনরা আজ এদিনটি উদযাপন করছে বলে জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।
আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।