banglahour

পরীমনির জন্য উড়োজাহাজে কে ফুল পাঠালেন? জয়ের প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী নিজেই

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৪:৪৩ অপরাহ্ন

চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের আয়োজনে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠানোকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ে এক রসিকতাপূর্ণ প্রশ্নে জানতে চান উড়োজাহাজে করে কে ফুল পাঠিয়েছে। এই প্রশ্নের বিপরীতে জবাব দিয়েছেন পরীমণি নিজেই।

গত ২৪ অক্টোবর চিত্রনায়িকা পরীমণির ৩৪তম জন্মদিন ছিল। জন্মদিনের আয়োজন ঘিরে পরীমনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই মণ শিউলি ফুল চেয়েছিলেন।

পরীমনির আহবানে সাড়া দিয়ে একজন ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে তাঁর জন্য শিউলি ফুল পাঠিয়ে দেন। চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল আসার খবর ছড়িয়ে পড়লে শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি রসিকতা করে লেখেন, পরীমণির জন্য এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের অনেকেই হয়তো দুশ্চিন্তায় পড়েছেন যে তাদের কোন স্বামী এই ফুল পাঠালেন! জয় মজার ছলে আরও বলেন যে, ফুল পাঠানো ব্যক্তি যেন ধরা না পড়েন।

জয়ের এই পোস্টের পর পরীমণি জানান যে, ফুল পাঠানো ব্যক্তি কোনো পুরুষ বা কারও স্বামী নন, তিনি একজন নারী ভক্ত। তবে অভিনেত্রী ওই নারীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল