
(৩ বছর আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ‘মোখা’ শঙ্কায় কক্সবাজারে জারি করা হয়েছে মহাবিপদ সংসংকেত। মোখার প্রভাবে সাগরের উত্তাল ঢেউ দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন ৩০ হাজারের বেশি উৎসুক জনতা। সাগর সৈকত থেকে পর্যটক ও স্থানীয়দের সরিয়ে দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ ও সৈকতে দায়িত্বরত কর্মীরা। পরে তাদের সৈকত থেকে সরাতে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। তারা টহল দিচ্ছেন। সৈকত খালি করতে তৎপর হয়েছেন।
শনিবার (১৪মে) রাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উত্তাল সাগর দেখতে সৈকতে ভিড় করা উৎসুক পর্যটকদের সরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বিজিবি। ঘরে ঘরে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।