banglahour

বাংলাদেশের সফলতা দেখতে বিদেশিরা বাংলাদেশে আসছেন- মতিয়া চৌধুরী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ১২:১৮ অপরাহ্ন

ঢাকা: বিদেশিরা যারা সমালোচনা করতো তাদের প্রসঙ্গে উপনেতা বলেন, বাংলাদেশের সফলতা দেখতে এখন বিদেশিরা বাংলাদেশে আসছেন। এদেশের থেকে পরামর্শ চাচ্ছেন। জলে,স্থলে ও অন্তরীক্ষে উন্নয়নে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।  

আজ (রবিবার) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০ তম কনভেনশনের জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এইসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাহিত্যের ছাত্রী হলেও শুধু জানার আগ্রহ থেকে তিনি একজন আধুনিক প্রযুক্তিবিদের মতোই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছেন। প্রকৌশল ও প্রযুক্তি উন্নয়নই একটি দেশের মূল উন্নয়ন হিসেবে বিবেচিত। আর সেই উন্নয়ন করতে সীমিত সম্পদ নিয়েই প্রকৌশলীরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আইইবির এবারের জাতীয় সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন প্রিপারেডনেস ইন সোসাইটি এন্ড ইন্ডাস্ট্রি’। সেমিনারে সংসদ উপনেতা বলেন, বঙ্গবন্ধু মাটি এবং মানুষ দিয়েই সাড়ে তিন বছরের অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধবিধ্বস্ত দেশের কাঠামো দাঁড় করিয়েছিলেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই কাজ শুরু করে দিয়েছিল। এখনও চতুর্থ শিল্প কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷ তিনি বাংলাদেশকে বিনির্মাণ করছেন সাহসের সাথে।  

আইইবি'র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌ. শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার মোঃ রনক আহসানসহ আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসেন,  আইইবির বিভিন্ন সেন্টার,সাব-সেন্টারের নেতৃবৃন্দ। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল