banglahour

খুলনায় ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী গুলিকরে টাকার ব্যাগ ছিনতাই

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২:৪৩ অপরাহ্ন


নগরীর নিরালা ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত সালমান ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় ক্যামেল সিগারেট কোম্পানির একজন কর্মচারী।
স্থানীয়রা জানান, ১৭ নম্বর রোডে কোম্পানির অফিসের সামনে কাজ করার সময় মোটরসাইকেলে এসে তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


সদর থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল