
(১২ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:১২ অপরাহ্ন
"অংশ গ্রহণেই মূলকথা" এ প্রতিপাদ্যে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে আজ ( মঙ্গলবার) সকালে কলেজ মিলনায়তনে র্যালী-কেক কাটা-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসিপিএইচএস উপদেষ্টা অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এমসিপিএইচএস-এর কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদ, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড অব ফাইন্যান্স-অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর দিদার হোসেন, ডা. সাদিয়া তাসনিম দিয়া প্রমুখ।