banglahour

ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:১৪ অপরাহ্ন


ভৈরবে মাদক মামলার  ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি   শীর্ষ মাদক কারবারি সেন্টু  খাঁ কে গ্রেফতার করা হয়েছে ।

আজ মঙ্গলবার দুপুরে কালিকাপ্রসাদ ইউনিয়নের চকবাজার এলাকা থেকে পুলিশ ও এসআরবি যৌথ অভিযানে তাকে আটক করে। ভৈরব থানা সুত্রে জানাযায়,গ্রেফতারকৃত সেন্টু খাঁ কালিকাপ্রসাদ ইউনিয়নের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তার নামে থানায় ১২ টি মাদক মামলা রয়েছে।  সে দীর্ঘ দিন ধরে  প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে । গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকেগ্রেফতার করা হয়।


আটক সেন্টু খাঁ কালিকাপ্রসাদ ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মিয়া চাঁন খাঁর ছেলে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান,সেন্টু খাঁ একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত প্রায় ১০ থেকে ১২টি মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


আটকের পর তাকে কিশোরগঞ্জ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল