
(১৯ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:১৫ অপরাহ্ন
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।দীর্ঘ প্রায় ২৮ বছরের ক্যারিয়ারের চিরচেনা গন্ডি পেরিয়ে এবার পর্দায় খলনায়িকা বা ভিলেন চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্নিমা জানান, দীর্ঘ অভিনয় জীবনে তিনি বরাবরই রোমান্টিক ও ইতিবাচক চরিত্রে অভিনয় করে এসেছেন। তবে বর্তমান সময়ে সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনেত্রীদের ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখে পূর্নিমাও এমন চরিত্রে অভিনয় করতে আগ্রহী হয়েছেন।
পূর্ণিমার মতে, তার চেহারার কোমলতা ও 'সুন্দরী পরিপাটি নায়িকা'র ইমেজের কারণে নির্মাতারা কখনোই তাকে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য ভাবেননি। এবার তিনি এই পরিচয় থেকে বের হতে চান। পূর্নিমা এমন একটি খল চরিত্রে অভিনয় করতে চান, যা দেখে দর্শকের মনে চরিত্রটির প্রতি সত্যিকারের ঘৃণা তৈরি হয়।
একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে নেতিবাচক চরিত্রে নিজেকে নতুনভাবে মেলে ধরা এবং নিজের অভিনয় দক্ষতার সর্বোচ্চ পরীক্ষা দেওয়া তার লক্ষ্য।
উল্লেখ্য, কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পূর্নিমা। বর্তমানে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। এখন দেখার বিষয়, চেনা রূপের বাইরে কোন নেতিবাচক বা খল চরিত্রের মাধ্যমে পূর্নিমা দর্শকের সামনে হাজির হন।