
(১ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:২২ অপরাহ্ন
তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে জাপানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার বিকেলে সিলেটের জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশ- ইমজার কার্যালয়ে সংগঠনটির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনাগুলোর শতভাগ বাস্তবায়ন করা হবে। সিলেটের কৃষিখাতের উন্নয়নে বিমানবন্দরের পাশে নির্মাণ করা হবে প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ। পাশাপাশি, সিলেট সিটি করপোরেশন এলাকায় ৮০০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।