banglahour

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল হচ্ছে আমাদের যুব সমাজের প্রাণশক্তি ও অহংকার-দীপন তালুকদার দীপু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৭:০০ অপরাহ্ন


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পৌরসভা উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রাঙ্গামাটি জেলা যুবদলের সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা পরিষদ সদস্য শাশ্বত চাকমা রিংকু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির নেতা বিল্টু চাকমা প্রমুখ। 


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি  দীপন তালুকদার দিপু বলেন, যুবদল হচ্ছে আমাদের যুব সমাজের প্রাণশক্তি ও  অহংকার। দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং অধিকার আদায়ের সংগ্রামে যুবদলের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের। দেশ ও জনগণের কল্যাণে যুব সমাজকে সবসময় ঐক্যবদ্ধ ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, এজন্য যুবদলকে দেশবিরোধী  সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে  অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


বক্তারা সংগঠনের দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং আগামী দিনে দেশ ও জনগণের স্বার্থে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে যুবদলের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন বয়সের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা শহর ছাড়া রাঙ্গামাটির ১০টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল