banglahour

হিজলায় জমি বিরোধে প্রতিপক্ষের মেহগনি গাছ কেটে সাবাড়

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৭:০৪ অপরাহ্ন


বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রিচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ১৪ মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে  জোর পূর্বক গাছ কাটলেও ভয়ে আছে ভুক্তভোগী পরিবার।


জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।এরই জেরে জাহাঙ্গীর মাল দলবল নিয়ে রবিবার সকাল এগারোটায় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে ১৪ টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে গাছের মালিক ওসমান ঢালী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


ভুক্তভোগীর ওসমান ঢালীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর দলীয় ১৪ টি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। প্রতিপক্ষ জাহাঙ্গীর মাল এর ক্ষমতার দাপটে কিছু করতে পারছেন না।
একাধিক বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জমি পরিমাপ করে সিমানা নির্ধারন করলে পরবর্তী সময়ে তিনি সিমানা ভেংগে ফেলে।


এ ঘটনায় সরোজমিনে গেলে জাহাঙ্গীর মাল কে খুঁজে পাওয়া যায় নি।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল