
(৩ বছর আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৭ অপরাহ্ন
ঢাকা: কেমন কর্মসূচী দেবে, ভেবে না পেয়ে কুটকৌশলের আশ্রয় নিচ্ছে বিএনপি, নির্বাচন পর্যন্ত মাঠে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ।
রোববার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এসব কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও গণআন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকলে কখনও তা সফল হয়নি। বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করে দেশকে ছোট করছে বলেও জানান তিনি।